
-
- আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি?
-
- আপনার বাজেট কত?
-
- আপনি ফোন দিয়ে কি কি কাজ করতে চান?
-
- কি ধরনের অ্যাপ আপনি ব্যবহার করবেন?
জানতে হবে আপনার কাস্টমারদের সম্পর্কে বিস্তারিত তথ্য
Buyer Persona হলো আপনার আদর্শ কাস্টমার সম্পর্কে সংগৃহিত তথ্যসমূহ। সম্ভাব্য কাস্টমারদের সম্পর্কে যত বিস্তারিত তথ্য আপনি সংগ্রহ করতে পারবেন তত সহজে আপনি তাদেরকে আপনার কাস্টমার বানাতে পারবেন। কাস্টমারদের সম্পর্কে যে সকল তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে –-
- বয়স, লিঙ্গ
-
- আয় ব্যয়
-
- শিক্ষা ও সংস্কৃতি
-
- তাদের শখ ও পছন্দ
-
- মনস্তাত্ত্বিক আচরণ
-
- ভৌগলিক অবস্থান
-
- আগ্রহের বিষয়সমূহ
-
- অনুপ্রেরণার উৎস
-
- সীমাবদ্ধতা ইত্যাদি
প্রোডাক্টের বেনিফিট নিয়ে কথা বলুন
প্রোডাক্ট নিয়ে কথা না বলে এর বেনিফিট নিয়ে কথা বললে কাস্টমার বেশি আগ্রহ প্রকাশ করে। প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বললে কাস্টমার শুধু প্রোডাক্ট সম্পর্কে জানবে কিন্তু বেনিফিট নিয়ে কথা বললে জানবে প্রোডাক্ট হতে কী উপযোগিতা পাওয়া যাবে।একটি মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান কাস্টমারদের বলতে পারে, তাদের তৈরি বাইক তেল সাশ্রয়ী। কিন্তু এর পরিবর্তে তারা যদি বলে, তাদের তৈরি বাইক লিটারে ৮০ কিঃমিঃ চলে তাবে তা কাস্টমারদের আরো বেশি আকৃষ্ট করবে। কারণ এই বক্তব্য থেকে কাস্টমার খুব সহজেই বুঝতে পারছে, বাইকথেকে তার ‘বেনিফিট’ কী হবে।
আরো উদাহরণ দেয়া যায়। Unilever যখন ইন্ডিয়ার মার্কেটে তাদের নতুন পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘Ayush’ বাজারজাত শুরু করে, তাঁরা প্রোডাক্ট ডেসক্রিপশনে বেনিফিটের উপর জোর দেয়। জানলে অবাক হবেন, আয়ুস এর প্রোডাক্ট বাজারে আসার পরে ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০ টি বেসিক বিষয়ের উপরে ফেয়ার অ্যান্ড লাভলির প্রায় ৪.৫% মার্কেট শেয়ার কমে যায়।

গল্প বলুন, ইমোশনালি কানেক্ট করুন
কাস্টমার গল্প শুনতে ভালোবাসে। বেনিফিটের সাথে ইমোশনকে মিশিয়ে প্রোডাক্ট নিয়ে গল্প বলুন। এটি এখন ‘Human Psychology’ এর একটি প্রসিদ্ধ তত্ত্ব যে, মানুষ প্রথমে আবেগের ভিত্তিতে ক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং তারপরে মস্তিষ্কের যুক্তিযুক্ত অংশগুলির মাধ্যমে সিদ্ধান্তটি ন্যায়সঙ্গত প্রমাণ করার চেষ্টা করে। তাই আপনি যখন ইমোশন ও যুক্তির সমন্নয়ে কাস্টমারকে প্রভাবিত করতে পারবেন, আপনার সফল হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে বেড়ে যাবে। নিউরোসাইন্টিস্ট Antonio Damasio প্রমান পেয়েছেন, যে সকল মানুষ আবেগ অনুভব করে না তাদের পক্ষে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন। কাস্টমাররা যদি ইমোশনালি প্রভাবিত না হয় তবে তাদের আপনার থেকে প্রোডাক্ট কেনার সম্ভাবনা কম।বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো একটু খেয়াল করুন – তারা কী ‘মেসেজ’ দেয়ার চেষ্টা করছে। যেমন – Dove’s “Real Beauty” campaign মেয়েদের সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণাকে বড় একটা ধাক্কা দিয়েছিলো। এই বিজ্ঞাপনের ফলে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধির পাশাপাশি সব শ্রেণী ও বয়সের মেয়েদের মধ্যে Dove এর একটা লয়াল কাস্টমার গ্রুপ তৈরি হয় ।
আরেকটি বিজ্ঞাপনের কথা বলা যেতে পারে – Nike’s “Just Do It” এই বিজ্ঞাপনে Nike মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে তা ভাঙার আহ্বান জানিয়েছিল । দু’টি অ্যাডেই ছিল আবেগের যথার্থ ব্যবহার। এর ফলে ব্র্যান্ড দুটি আজ অবধি সেরাদের কাতারে রয়েছে। যে কোনো মার্কেটিং মেসেজের মূল লক্ষ্যই হলো কাস্টমারদের হৃদয়কে স্পর্শ করার মাধ্যমে ব্র্যান্ডটির প্রতি এক ধরণের Emotional Biasness তৈরী করা । যেমন Unilever তার আয়ুস ব্র্যান্ড নিয়ে বলছে, তাঁরা ৫০০০ বছরের পুরনো আয়ুর্বেদিক জ্ঞানকে মডার্ন লাইফস্টাইলের সমস্যা সমাধানে ব্যবহার করছে। লিপটন চা এর নাম নিশ্চয় শুনে থাকবেন। ইন্ডিয়ার একটি অন্যতম সেরা চায়ের ব্র্যান্ড। তাদের একটি বিজ্ঞাপন দেখুন –
বিজ্ঞাপনে তাঁরা বলছে, বুদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করার সময় MATCHA নামে এক ধরনের চা ব্যবহার খেতেন যা তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করতো। সেই MATCHA চায়ের উপাদানে লিপটন MATCHA Green Tea তৈরি করে।
গুলো একটু গভীর ভাবে ভেবে দেখুন। বুঝতে পারবেন কেন কাস্টমারকে আপনার প্রোডাক্টএর সাথে ইমোশনালি কানেক্ট করা দরকার। একটি সফল স্টোরি বেইজেড প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানতে হবে –-
- কে এই পণ্য তৈরি করেছে?
-
- কিভাবে তাঁরা এই পণ্য তৈরি করতে অনুপ্রাণিত হয়েছে?
-
- পণ্যটি তৈরির যাত্রা কী ছিল?
-
- পণ্যটি ক্রেতার প্রতিদিনের জীবনে, অভ্যাসে, সৌন্দর্যে কী পরিবর্তন আনবে?
প্রোডাক্ট ডেসক্রিপশনে থাকতে হবে Power Words
যথাযথ শব্দ চয়ন ‘বক্তব্যে’ পার্থক্য তৈরি করে। কিছু এমন শব্দ আছে যা মানুষকে আপনার প্রোডাক্ট কিনতে প্রভাবিত করতে পারে। আমরা অনেক সময় বলি “Nice বা High Quality” এই শব্দগুলো ব্যবহার করি যা গড়পড়তা কিন্তু এর পরিবর্তে যদি আপনি ব্যবহার করেন, “stunning” or “sensational”.এই শব্দগুলি আকর্ষণ সৃষ্টি করে। জেনে নিন এমন আরও কিছু Power words –
এই শব্দগুলির যথাযথ ব্যবহার করে কাস্টমারদের প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করে এবং ভাবতে সাহায্য করে যে প্রোডাক্টটি কিনতে তিনি যে টাকা খরচ করছেন তা যথার্থ।
Power Word এর অসাধারণ ব্যবহার লক্ষ্য করা যায় কাস্টমারদের ‘pain point‘ নিয়ে কাজ করার সময়। প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো এটির চর্চা নিয়মিতভাবে করে।
কিছু শব্দ যা জরুরী প্রয়োজনকে হাইলাইট করে
-
- Now
-
- Hurry
-
- Quick
-
- Limited
-
- Running Out
-
- Fast
-
- New
-
- Deadline
-
- Last Chance
-
- Final
-
- Never again
-
- Expires
সবাই বিশেষ কিছু পেতে ভালবাসেন – নিচের শব্দগুলি কাস্টমারদের মনে বিশেষ কিছু পাবার ইচ্ছেকে বাড়িয়ে দেয়,
-
- Members Only
-
- Ask for an Invitation
-
- Be one of the few
-
- Become an insider
-
- Be the first to hear about…
-
- Only available to subscribers/existing customers
-
- Limited
-
- Class full
-
- Login required
ভরসা পাবার আকাঙ্ক্ষা সব কাস্টমারেরই থাকে – সে রকম কিছু শব্দ যা ভরসাকে ‘হাইলাইট’ করে।
-
- Lifetime
-
- Guarantee
-
- Authentic
-
- Certified
-
- No obligation
-
- Dependable
-
- No risk
-
- Proven
-
- Secure
-
- Verify
-
- Safety
-
- Backed
-
- Endorsed
-
- Protected
-
- Unconditional
-
- Money back
-
- Genuine
গোপন বিষয়ের উপর মানুষের আকর্ষণ প্রবল ভাবে কাজ করে – নিচের শব্দগুলোর সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয় –
-
- Secret
-
- Confidential
-
- Private
-
- Forbidden
-
- Controversial
-
- Confession
-
- Backdoor
-
- Insider
প্রোডাক্টের ডেসক্রিপশনে নিয়ে আসুন ভিন্নতা
প্রোডাক্টের ডেসক্রিপশনে নিয়ে আসুন ভিন্নতা যাতে সহজেই কাস্টমার আপনার প্রোডাক্টের কথা মনে করতে পারে। রিসার্চে বলা হচ্ছে, একটি পেজে যা লেখা থাকে মানুষ তাঁর মাত্র ১৬% পড়তে মনোযোগ দিতে পারে। মানুষের মেমরি ক্ষণস্থায়ী তাই ডেসক্রিপশন এমন ভাবে লেখা উচিত যেন মূল বিষয়গুলো তাঁর মনোযোগ আকর্ষণ করে। তাদের প্রোডাক্টের ডেসক্রিপশনকে কীভাবে একটি নতুন মাত্রায় নিয়ে গিয়েছে –
তাঁরা বুলেট পয়েন্ট ব্যবহার করার পাশাপাশি চিত্র সহ দেখিয়েছে তাদের তৈরি ব্যাগে কী কী বহন করতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এই রকম একটি ডেসক্রিপশন পড়লে কাস্টমারের স্মৃতিতে তথ্যগুলো গেঁথে যায়। এভাবেই একটি প্রোডাক্টের ডেসক্রিপশন কাস্টমারের উপর প্রভাব বিস্তার করে আর তার প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেয়াকে সহজ করে দেয়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
কীওয়ার্ড যুক্ত প্রোডাক্ট ডেসক্রিপশন অন পেজ অপটিমাইজেশনের কাজ করে। গুগল সার্চে উপরে নিয়ে আসে আপনার ওয়েবসাইটটিকে। এক্সপার্টদের মতে SEO এর জন্য কী ওয়ার্ড প্লেস করার বেস্ট প্র্যাকটিস হলো ,-
-
-
- Page titles
-
- Meta descriptions
-
- Image tags (called ALT tags)
-
- Product descriptions
-
-
ইনফোগ্রাফিক প্রোডাক্ট ডেসক্রিপশন
ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য এই টাইপের ডেসক্রিপশন খুব চমৎকার কাজ করে । ছবি এখানে কথা বলে আর লেখা সেটির ব্যাখ্যা করে। দেখুন Oppo কীভাবে তার একটি ফোন মডেলের ডেসক্রিপশন দিয়েছে । রিসার্চ বলছে একটি প্রোডাক্ট নিজ হাতে নিয়ে দেখলে সেটি কেনার ইচ্ছে তৈরি হয় আর ই কমার্স বিজনেসে প্রোডাক্ট ফটোগ্রাফি কাস্টমারের মনে সেই অনুভূতি তৈরি করে ।
এখন আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন লেখার জন্য টেমপ্লেট বা ফরম্যাট তৈরি করে ফেলুন। কিছু প্রশ্ন দেয়া হল যা এই কাজে আপনাকে সাহায্য করবে।
-
- আপনার পণ্যটি কী সমস্যার সমাধান করছে?
-
- আপনি কোন পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবেন?
-
- আপনার ব্র্যান্ডের কোন গল্পটি কাস্টমারদের বলবেন?
-
- প্রোডাক্টের ছবি কি মূল বৈশিষ্ট্যগুলি এবং সুবিধাগুলি স্পষ্টভাবে প্রদর্শন করতে সক্ষম হচ্ছে?
