আপনার যদি একটি ফিজিকাল দোকান থাকে তবে পাশাপাশি একটা অনলাইন শপ বা ই-কমার্স ওয়েবসাইট করা হচ্ছে একটা বেস্ট আইডিয়া। একটা ইকমার্স ওয়েবসাইটই পারে আপনার বেচা বিক্রিকে ১০ গুন বৃদ্ধি করতে। একটা ফিকিক্যাল শপের মাধ্যমে আপনি কাস্টোমার পাচ্ছেন শুধু মাত্র আশেপাশের এলাকার, কিন্তু ইকমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বেচা বিক্রিকে পুরো দেশে বিস্তৃত করতে পারেন। এবং এইটা বর্তমান সময়ে অনেক সহজ। এখন অনেক কোরিয়ার বা ডেলিভারী কোম্পানী আছে যারা সল্প খরচে সারা দেশে আপনার প্রডাক্ট ডেলিভারী দিতে সক্ষম। এবং কাস্টোমারও পাচ্ছে অন কন্ডিশনে ক্যাশ ও ডেলিভারী সুবিধা। অন কন্ডিশন হচ্ছে কোরিয়ার কোম্পানীগুলোর এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে তারা প্রডাক্ট ডেলিভারী করে কাস্টোমারের কাছে থেকে টাকা নেবে এবং আপনার কাছে তা পৌছে দেবে। আর এই দিকে আপনিও ফেসবুক, ইউইউব বা অন্যান্য সোসাল মিডিয়ার মাধ্যমে কাস্টোমারের কাছে আপনার প্রডাক্ট এর প্রাচারনা ফ্রী তে পৌছাতে পারছেন। আর যারা আপনার এসব বিজ্ঞাপন দেখে প্রডাক্ট কিনতে আগ্রহী হবে তারা আপনার ওয়েবসাইট থেকে প্রডাক্ট এর ডিটেইলস দেখে আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারতেছে। আপনার মোবাইল ফোনের দোকানই হোক বা ইলেক্ট্রনিক্স প্রডাক্টের দোকানই হোক, জুয়েলারী/কসমেটিক্স এর দোকানই হোক বা পোষাক/কাপড়ের দোকান হোক, ইকমার্স সাইটের মাধ্যমে আপনার ব্যবসাকে সারা দেশে বিস্তৃত করতে পারতেছেন খুব সহজেই। পাশাপাশি ইকমার্স সাইটে অন্যান্য ক্যাটাগরীর প্রডাক্ট যোগ করে আপনার ব্যবসার পরিধীকেও করতে পারছেন ব্যপক। যেমন আপনার ঘড়ির দোকান, আপনি ই-কমার্স সাইট বানালেন ঘড়ির জন্য। পাশাপাশি সাইটে যোগ করলেন জুয়েলারী, ইলেক্ট্রনিক্স, গ্যাজেট ইত্যাদি। ব্যবসার পরিধি আপনার বেড়ে যাচ্ছে।
