ফেসবুক বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার ৪ গুন লাভ পেতে চান?

  • Home
  • Web Development
  • ফেসবুক বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার ৪ গুন লাভ পেতে চান?

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) হিসাবে, বর্তমানে সারা দেশে ৯৫০ টি (ই-ক্যাব এর তালিকাভুক্ত) অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৯০০।

সারা দেশে ২ হাজারের বেশি ইকমার্স সাইট রয়েছে। এর বাইরে ফেসবুক পেজ ভিত্তিক শপ রয়েছে ২০ হাজারের বেশি।

এই বিপুল সংখ্যক অনলাইন উদ্যোক্তা তাদের পেজ কিংবা ওয়েবসাইটে কাস্টমার আনার জন্য প্রধান যে বিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেন, সেটি হলো ফেসবুক।

কিন্তু অনেকেই আমাদেরকে বলেন, তারা ফেসবুক বিজ্ঞাপনের জন্য (যেটাকে facebook boosting/facebook paid advertising বলা হয়) যে পরিমান টাকা খরচ করছেন সেই পরিমান রিটার্ন পাচ্ছেন না। তারা এর কারণ সম্পর্কে জানতে চান।

এককথায়, ফেসবুক বিজ্ঞাপনে উপযুক্ত রিটার্ন না পাওয়ার কারন হলো আপনি সঠিক ভাবে বিজ্ঞাপন দিতে পারছেন না।

Facebook Boosting window

চলুন, ফেইসবুক বিজ্ঞাপনের মাধ্যমে সফল একটি বিজনেসের কেস স্টাডি দেখি

অনলাইনে nutritional supplements বিক্রি করা GoSupps.com এর নাম শুনেছেন? 

২০০৫ সালে GoSupps.com ই-কমার্স বিজনেস শুরু করে।  প্রায় ১৪ বছর অত্যন্ত সুনামের সাথে অনলাইনে ব্যবসা করছে তাঁরা। তাঁদের মূলমন্ত্র হল – শতভাগ গ্রাহক সন্তুষ্টি, উৎকৃষ্ট প্রোডাক্ট ও সেরা দাম।

GoSupps.com অনলাইনে nutritional supplements বিক্রেতাদের মধ্যে সেরা, যার জনপ্রিয়তা এই niche এ প্রায় অ্যামাজনের সমতুল্য।

GoSupps তাদের মার্কেটিং বাজেট এর সবচেয়ে বড় অংশটি কোথায় খরচ করে জানেন? ফেসবুক বিজ্ঞাপনে।

ফেসবুককে বিজ্ঞাপন দেয়ার প্রধান মাধ্যম হিসাবে পছন্দ করার কারণ ?

যারা বডি বিল্ডিং করে তাঁরাই GoSupps.com এর মূল কাস্টমার। কিন্তু Gosupps এর লক্ষ্য ছিল এই গণ্ডি ছাড়িয়ে প্রতিটি স্বাস্থ্য সচেতন ও খেলাধুলা প্রেমী মানুষের কাছে তাঁদের পণ্য বিক্রয় করা।

খুব সহজে সকল স্বাস্থ্য সচেতন মানুষের কাছে পৌঁছানোর জন্য GoSuppsএর হাতে দুইটা বিকল্প ছিল: Facebook Advertising আর Search Engine Marketing

যেহেতু ফেসবুক এ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন গ্রুপ ও পেজ গড়ে উঠছিলো, তাঁরা এই সুযোগ সফলভাবে কাজে লাগানোর পরিকল্পনা করে।

একজন মানুষের কেন Nutritional supplements প্রয়োজন তা ক্রেতাদের জানানোর মাধ্যমে তারা বিক্রয় বাড়ানোর কৌশল নেয়।

নিজের ইকমার্স ওয়েবসাইট তৈরী করুন মাত্র ৫ মিনিটে

ব্যবহারে সহজ

কোডিং এর ঝামেলা নেই

খরচ সাধ্যের মধ্যে

সাইন আপ

 

কিভাবে তাঁরা এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিল ?

একটি ইকমার্স সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে GoSupps.com অনলাইন প্রচারণা চালানোর প্রস্তুতি নেয়, যার উদ্দেশ্য ছিল কাস্টমারদের সচেতনতা বাড়ানো ও nutritional supplements এর প্রতি তাঁদের আগ্রহী করে তোলা।

তাঁদের চূড়ান্ত লক্ষ্য ছিল, আগ্রহী ক্রেতাদের পছন্দমত প্রোডাক্ট দেখানো ও ব্যক্তিগত মতামত শেয়ার করে nutritional supplements কিনতে ক্রেতাদের উৎসাহিত করা।

প্রচারণা শেষ হলে তাঁরা সর্বাধিক পরিমান সাড়া পাওয়া প্রোডাক্টগুলির ছবি ও বিবরণ লিখে ফেসবুকের carousel format ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া শুরু করে।

“Lookalike Audiences” ফেসবুকের একটি বিজ্ঞাপন পদ্ধতি যার দ্বারা বর্তমান কাস্টমারদের বিভিন্ন বৈশিষ্টের অনুরূপ অন্যান্য মানুষের কাছে পৌঁছানো যায়।এই পদ্ধতি ব্যবহার করে GoSupps.com আমেরিকা, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, সৌদি আরবে স্বাস্থ্য সচেতন মানুষদের nutritional supplements প্রোডাক্টের প্রতি আগ্রহী করে তোলে।

“Facebook pixel”  GoSupps.com কে সাহায্য করে বিজ্ঞাপনে ক্রেতাদের প্রতিক্রিয়া কি তা জানতে ও বুঝতে। ঠিক কোন কোন ব্যাপারগুলা ক্রেতাদের উৎসাহী করছে সে ব্যাপারগুলা তাঁরা গভীরভাবে লক্ষ্য রাখছিল ।

এটি তাঁদের পরবর্তী বিজ্ঞাপন পরিচালনার জন্য দারুণ ভাবে সাহায্য করে। কাস্টমার একবার GoSupps ইকমার্স সাইটে কোন প্রোডাক্ট দেখলে সেই ধরনের অন্যান্য প্রোডাক্টগুলি স্বয়ংক্রিয় ভাবে কাস্টমার এর ফেসবুক ওয়ালে প্রদর্শিত হতে থাকে।

এই পদ্ধতি কাজে লাগিয়ে শুধু যে নতুন ক্রেতার কাছে পণ্য বিক্রয় করা যায় তা নয়, এর সাথে একই ক্রেতার কাছে অন্যান্য প্রোডাক্টও বিক্রি করা যায় । কারন তাঁরা জানে ক্রেতার কোন প্রোডাক্টের প্রতি আগ্রহ আছে।

ধরুন, কেউ পূর্বে ভিটামিন জাতীয়  supplements কিনেছে । তাকে যদি ভিটামিন এর পাশাপাশি প্রোটিন supplements দেখানো হয় তবে Upsell বা Cross Sell এর সম্ভাবনা বেড়ে যায় বহুগুন । আর Upsell বা Cross Sell এর মাধ্যমেই একটি ইকমার্স সাইটের রেভিনিউ এর সিংহভাগ আসে । 

সফলতা কি ছিল ?

জানুয়ারী ২০১৮ হতে জুন ২০১৮, এর মধ্যে  GoSupps.com বিপুল সংখ্যক নতুন কাস্টমারের কাছে পৌছাতে সক্ষম হয় আর তাঁদের বিজ্ঞাপনের জন্য খরচ করা টাকার বিপরীতে ৩ গুন লাভ তুলে নিয়ে আসে।

  • বিজ্ঞাপন প্রচারের শেষে তাঁদের রিটার্ন ছিল ৪ গুন
  • বিক্রয় বৃদ্ধি পায় ২৭ %
  • পূর্বের তুলনায় প্রতিবার বিজ্ঞাপন চালাতে খরচ কম হয় ৩০% 

ফেসবুকের যে ফিচারগুলোর ব্যবহার এই সফলতা নিয়ে আসে,

  • Carousel ads – বিজ্ঞাপনে  একটি প্রোডাক্টের দশটি পর্যন্ত ছবি পর্যায়ক্রমে দেখানো যায়  
  • Dynamic adverts- স্বয়ংক্রিয় ভাবে ক্রেতার আগ্রহ বুঝে তাঁর পছন্দ অনুযায়ী প্রোডাক্ট দেখায়।
  • Photo ads- ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া।
  • Facebook Insights- সঠিক কাস্টমার নির্ধারণ করার পদ্ধতি।
  • Custom Audiences- কাস্টমার ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর পদ্ধতি।
  • Lookalike Audiences- আপনার ক্রেতাদের সাথে মিল আছে এমন নতুন কাস্টমারদের খুঁজে পেতে সাহায্য করে।
  • Facebook pixel- বিজ্ঞাপনের কার্যকারিতা, পরিচালনা ও বিক্রয় ত্বরান্বিত করে এমন সব বিষয় মনিটর করে।

উপরোক্ত বিষয়গুলো যদি একজন উদ্যোক্তা ফেসবুক এ বিজ্ঞাপন দেয়ার সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ফেসবুক বিজ্ঞাপনে খরচ করা টাকার বিপরীতে উপযুক্ত রিটার্ন তুলে নিয়ে আসতে পারবেন । 

information

STAR WEB HOST IT is Your trusted partner in Website design development domain hosting App game software development cyber security digital marketing graphics design FAd GAd SEO SMM Panel Service all providers Our website is starwebhostit.com

 

information

Dhaka Mirpur Sector No. 12, And Dhaka Jatrabari, And Khulshi No 1 Chittagong, Bangladesh

Copyright © 2025 Star Web Host It. All Rights Reserved